৬ ঘন্টা পর সচল ফেসবুক‌, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

৫ অক্টোবর, ২০২১ ০৬:২৯  
বিশ্বব্যাপী সচল হয়‌েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সার্ভার ডাউন হওয়ার প্রায় ৬ ঘণ্টা পরে সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ফেসবুক, ম‌েসে‌ঞ্জার ও ইনস্টাগ্রাম আংশিক সচল হয়। এর এক ঘন্টা পর সচল হয় হোয়াটসঅ্যাপ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আ‌গে বাংলা‌দেশ সময় রাত সোমবার রাত সাড়ে নয়টার দি‌কে এই‌ সমস‌্যা দেখা দেয়। বাংলাদেশ আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়। ৪টার পর স্বাভা‌বিক হয়।, এ‌তো দীর্ঘসময় বন্ধ থাকা বিরল ঘটনা। ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে।